ইরান–হিজবুল্লাহর হামলায় ২৬১ ইসরায়েলি আহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলে হামলায় গত ২৪ ঘণ্টায় ২৬১ জন আহত হয়েছেন। ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এসব হামলা চালিয়েছে।ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়

2026-03-27T23:40:35+00:00
2026-03-27T23:40:35+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরান–হিজবুল্লাহর হামলায় ২৬১ ইসরায়েলি আহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১১:৪০ পিএম 
সংগৃহীত ছবি
ইসরায়েলে হামলায় গত ২৪ ঘণ্টায় ২৬১ জন আহত হয়েছেন। ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এসব হামলা চালিয়েছে।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়। মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলে ইরানের হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫ হাজার ৪৯২ জন আহত হয়েছেন। এদের মধ্যে এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১১৬ জন।


আর শুধু গত ২৪ ঘণ্টায় ইরান এবং হিজবুল্লাহ হামলায় বিভিন্ন হাসপাতালে ২৬১ জন চিকিৎসা নিয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে। জবাবে ইসরায়েলে ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান।

সূত্র: আল–জাজিরা।
 
সময়ের আলো/এআর
  বিষয়:   ইরান  হিজবুল্লাহ  হামলা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: