রাতে হিলি ফিলিং স্টেশনে তেল দেওয়া হচ্ছে শুনে শত বাইকের ভিড়

গোলাম রব্বানী হিলি (দিনাজপুর)

সারাদেশ

জ্বালানি তেল পেট্রোল বা অকটেন না থাকায় একমাত্র হিলি ফিলিং স্টেশন বন্ধ ছিলো এতে বিপাকে বাইক আরোহীরা। হঠাৎ পাম্পে তেল

2026-03-28T03:41:02+00:00
2026-03-28T03:41:02+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সারাদেশ
রাতে হিলি ফিলিং স্টেশনে তেল দেওয়া হচ্ছে শুনে শত বাইকের ভিড়
গোলাম রব্বানী হিলি (দিনাজপুর)
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৩:৪১ এএম 
হিলি ফিলিং স্টেশনে তেল দেওয়া হচ্ছে শুনে শত বাইকের ভিড়। ছবি : সময়ের আলো
জ্বালানি তেল পেট্রোল বা অকটেন না থাকায় একমাত্র হিলি ফিলিং স্টেশন বন্ধ ছিলো এতে বিপাকে বাইক আরোহীরা। হঠাৎ পাম্পে তেল এমন খবর ফেসবুকে ভাইরাল ২০০ টাকার তেল হিলি ফিলিং স্টেশনে শত শত বাইকের উপচে পড়া ভিড়। 

দিনাজপুরের হাকিমপুর উপজেলা সদর থেকে প্রায় (৯-১০) কিলোমিটার দূরে অবস্থিত একমাত্র "হিলি ফিলিং স্টেশনটি জ্বালানি তেল পেট্রোল ও অকটেন না থাকায় বন্ধ ছিলো। এতে বিপাকে পড়েছে মোটরসাইকেল আরোহী সহ পেট্রোল চালিত যানবাহন মালিকরা। ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে গাড়ি পাম্পে পৌঁছেছে এমন খবর মুহূর্তেই ফেসবুকে ভাইরাল হয়ে যায় এবং তেল সংগ্রহ করতে ফিলিং স্টেশনে শত শত বাইকের উপচে পড়া ভিড়। চাহিদার তুলনায় অর্ধেক বরাদ্দ পাওয়া যাচ্ছে বলে জানান ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। 

অন্য দিকে উপজেলা নির্বাহী অফিসার জানান জ্বালানি তেলের সংকট নেই। তবে ডিপো থেকে বরাদ্দকৃত জ্বালানি তেল ফিলিং স্টেশনে পৌঁছালে সেখানে তেল পাওয়া যাবে। খোলা বাজারে তেল কেউ বিক্রয় করতেছে এমন সংবাদ পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। জ্বালানি তেল বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারী রয়েছে। 
আরও পড়ুন

শুক্রবার (২৭  মার্চ) রাত সাড়ে আটটায় সরজমিনে এগিয়ে দেখা গেছে বাইকাররা আসতেছে তেল নাই শুনে যাচ্ছে। এ সময় ডিজেল দিতে দেখা গেছে। এরপর ওই নয়টার পরে তেলের গাড়ি আসতেছে এমন খবরে বাইকাররা হঠাৎ পাম্পে একা একাই সিরিয়াল নিতে শুরু করে। এরপর পুলিশ প্রশাসনের পিকআপ আসা দেখে বাইকাররা আরও আসতে থাকে। কিছু ক্ষণের ৩ হাজার অকটেন নিয়ে গাড়ি পাম্পে প্রবেশ করে। মূহুর্তে ছবি ও ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে যায় এবং শত শত বাইকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা। এরপর স্থানীয় গণমাধ্যম কর্মীরা তেল সংগ্রহের জন্য সেখানে উপস্থিত হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসআই মো. সুজা মিয়া পুলিশের একটি চৌকস দল উপস্থিত বাইকারদের সারি বদ্দ হতে বলে। মূহুর্তে বাইকের দীর্ঘ লাইন পাম্প থেকে মেইন রোড পর্যন্ত পৌঁছে যায়। 

এরপর হিলি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আলহাজ্ব শাফি শেখ সেখানে পৌঁছে উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমার সাথে পরামর্শ করে সাধারণ বাইকারদের ২০০ টাকা, পুলিশ, ও গণমাধ্যম কর্মীদের বাইকের জন্য ৫০০ টাকা, প্রাইভেট কাড় ২০০০ টাকা ও এ্যাম্বুলেন্স এবং পুলিশ পিক-আপ ও প্রশাসনের বিষয়টা উপস্থিত বাইকারদের সুন্দর ভাবে বুঝিয়ে বলে তেল দিতে শুরু করে। এরপর আস্তে আস্তে প্রায় হাজারের অধিক বাইকাররা উপস্থিত হয় সবাই বলে খবর পেয়ে আসলাম। 

নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বলে ২০০ টাকার তেল বাইকের ট্যাংকিতে ধরবে না কিন্তু শুনলাম তেল আসছে। তাই যেটুকু ধরে নিয়ে যাই। আর একজন বাইকার নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষক বলেন, তেল নাই তাই বাইক বাড়িতে রেখে আসছি। দেখলাম তেল দিচ্ছে আবার বাড়িতে গিয়ে কোন রকমে এই পর্যন্ত নিয়ে আসলাম। এসে যে দীর্ঘ লাইন তেল পাব কি না সন্দেহ হচ্ছে। আবার মাত্র ২০০ টাকার তেল। তাও যদি শুকরিয়া। তবে আজ অকটেন দেওয়ার ভালো লাগতেছে। 

এগারোটা থেকে প্রায় দুই থেকে তিন মোটরসাইকেল প্রতি ১০০-১৫০ টাকার জ্বালানি তেল পেট্রোল বিক্রি করার পরে বন্ধ রয়েছে এই উপজেলার একমাত্র ‘হিলি ফিলিং স্টেশনটি’।

হিলি ফিলিং স্টেশনে বিক্রয়কর্মী জাকারিয়া হোসেন বলেন, না থাকলে কিভাবে দিবো বলেন। তেলের গাড়ি পৌঁছে গেছে মালিক এখন মালিক আসলে দিতে শুরু করবো। আমার কাজই তো এটা। 

হিলি ফিলিং স্টেশনের মালিক আলহাজ্ব শাফি শেখ বলেন, গত ২৪ মার্চ ২০০০ দুই হাজার পেট্রোল বরাদ্দ পেয়েছিলাম। তা বিক্রি করে আবার বন্ধ ছিলো পাম্প। আজ ৩০০০ তিন হাজার লিটার অকটেন বরাদ্দ পেয়েছি। গাড়ি পাম্পে পৌঁছার পর পরই আমি নিজে উপস্থিত থেকে এবং পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে পরামর্শ করে তেল বিক্রয় শুরু করেছি। শেষ হলে আবার বন্ধ থাকবে। এখানে আমার কিছুই করার নাই।

হিলি ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিষয়ে জানতে চাইলে বিষয়ে চাইলে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা মুঠোফোনে বলেন, কিছু অহেতুক পাম্পে ভিড় করতেছে। তার বাইকে যে তেল আছে আরও দুই থেকে তিন দিন চলবে কিন্তু ওনি এসেছেন ট্যাংকি ফুল করতে। আমি পুলিশ প্রশাসনের উপস্থিতিতে তেল বিক্রির জন্য মালিকের সাথে কথা বলেছি এবং বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। এই মূহুর্তে সবাই ধৈর্য ধারণ ও তেল সীমত অপচয় করার পরামর্শ দেন তিনি। 

তিনি আরও বলেন, আমরা মালিক এবং ডিপোর সাথে সার্বক্ষণিক যোগাযোগ করতেছি। শেষ হয়ে গেলে সাময়িক বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রয়েছে জ্বালানি তেল বিষয়ে। লাইসেন্স বিহীন খোলা বাজারে কোন ব্যক্তি বা দোকানি জ্বালানি তেল পেট্রোল বা অকটেন বিক্রি করতেছে এমন খবর সত্য প্রমাণিত হলে তাৎক্ষণিক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।তবে খুব অল্প সময়ের মধ্যে সংকট নয় এই সমস্যার সমাধান হবে বলে জানান তিনি। তবে ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে হবে। কোন ভাবেই খোলা বাজারে তেল পেট্রোল বিক্রি করতে দেওয়া হবে না বলে জানান তিনি। 

এএডি/


  বিষয়:   রাত  হিলি ফিলিং স্টেশন  তেল  বাইক  ভিড় 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: