জ্বালানি তেল নিয়ে চলমান আলোচনা ও গুজবের মধ্যে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট মহল। সাম্প্রতিক সময়ে একশ্রেণীর ব্যক্তি বিভিন্ন মাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৭ মার্চ) রাতে দেওয়া এক বার্তায় বলা হয়, জ্বালানি সংক্রান্ত যেকোনো তথ্য প্রচারের আগে অবশ্যই তা নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করা উচিত। বিশেষ করে সরকারি মন্ত্রণালয় বা দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের তথ্যকে প্রাধান্য দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
আরও পড়ুন
বার্তায় আরও উল্লেখ করা হয়, তথ্যের সত্যতা নিশ্চিত করতে নাজমুল হক- সভাপতি, বাংলাদেশ পেট্রলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট এবং পাম্প মালিক সমিতির সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, স্বার্থান্বেষী গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে জ্বালানি বাজার নিয়ে বিভ্রান্তি তৈরি করছে, যা জনমনে অস্থিরতা বাড়াতে পারে। তাই অপপ্রচার থেকে দূরে থেকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।
এএডি/