পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কী কথা হলো ইরানের প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করে এক ঘণ্টা আলোচনা করেছেন। এ সময় মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ

2026-03-28T17:17:09+00:00
2026-03-28T17:31:16+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কী কথা হলো ইরানের প্রেসিডেন্টের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৫:১৭ পিএম  আপডেট: ২৮.০৩.২০২৬ ৫:৩১ পিএম
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সংগৃহীত ছবি
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করে এক ঘণ্টা আলোচনা করেছেন। এ সময় মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। 

শাহবাজকে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যে বিশ্বাস প্রয়োজন। নয়ত এ যুদ্ধ থামবে না। বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। 

এদিকে, মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলোচনার পর মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্ট করেছেন শাহবাজ। এতে তিনি লিখেছেন, আজ শনিবার (২৮ মার্চ) দিনের শুরুর দিকে ইরানের প্রেসিডেন্ট এবং আমার ভাই মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় ধরে আমার বিস্তারিত টেলিফোন আলাপ হয়েছে। 

তিনি আরও লিখেছেন, ইরানের ওপর ইসরায়েলের অব্যাহত হামলার, বিশেষ করে সম্প্রতি বেসামরিক অবকাঠামোতে চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছি আমি এবং ইরানের সাহসী জনগণের প্রতি পাকিস্তানের সংহতি প্রকাশ করেছি। হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমি পুনরায় শোক প্রকাশ করেছি এবং আহত ও বাস্তুচ্যুতদের দ্রুত সুস্থতা ও নিরাপত্তা কামনা করেছি।  


মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখা এবং সংলাপের পথ সুগম করার ক্ষেত্রে পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করায় আমি তাকে ধন্যবাদ জানিয়েছি বলেও মন্তব্য করেন তিনি। 

এছাড়া তিনি লেখেন, বর্তমান উত্তেজনা প্রশমন এবং আলোচনার পরিবেশ তৈরি করতে যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্যের ভ্রাতৃপ্রতিম দেশ ও অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোর সাথে পাকিস্তান যে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে, সে বিষয়েও আমি তাকে অবহিত করেছি।  


/ইউএমএইচ



  বিষয়:   শাহবাজ শরিফ  মাসুদ পেজেশকিয়ান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: