পাম্পে পেট্রোল নিয়ে হট্টগোল, থামাতে গিয়ে আহত পুলিশ সদস্য

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনীতে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে মোটরসাইকেল আরোহী ও পাম্প কর্মচারীদের মধ্যে ব্যাপক হট্টগোল ও সংঘর্ষের

2026-03-28T18:04:23+00:00
2026-03-28T18:04:23+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পাম্পে পেট্রোল নিয়ে হট্টগোল, থামাতে গিয়ে আহত পুলিশ সদস্য
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৬:০৪ পিএম 
চিকিৎসা নিচ্ছেন আহত পুলিশ সদস্য। ছবি : সময়ের আলো
মেহেরপুরের গাংনীতে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে মোটরসাইকেল আরোহী ও পাম্প কর্মচারীদের মধ্যে ব্যাপক হট্টগোল ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন গোপাল চন্দ্র কর নামে এক পুলিশ কনস্টেবল।

শনিবার (২৮ মার্চ) দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় অবস্থিত ‘গাংনী ফিলিং স্টেশনে’ এ ঘটনা ঘটে। 

আহত পুলিশ সদস্য গোপাল চন্দ্র কর গাংনী থানায় কনস্টেবল পদে কর্মরত।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গাংনী ফিলিং স্টেশনে মোটরসাইকেল আরোহীদের ৫০০ টাকার জ্বালানি তেল সরবরাহের নির্ধারিত সীমা ছিল। তবে কয়েকজন আরোহী অতিরিক্ত তেল নিতে চাইলে পাম্প কর্মচারীদের সাথে তাদের কথাকাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যেই তা উত্তেজনায় রূপ নেয় এবং উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্য গোপাল চন্দ্র কর পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে উত্তেজিত জনতা তার ওপর চড়াও হয়। অভিযোগ উঠেছে, তাকে মারধর করার পাশাপাশি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও ছিনিয়ে নেওয়া হয়েছে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। হামলাকারীদের পরিচয় শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফআর


  বিষয়:   মেহেরপুর  পাম্প  পেট্রোল  হট্টগোল  আহত  পুলিশ  সদস্য 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: