এক দিনেই দু'দফায় বাড়ল সোনার দাম

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে এক দিনে দুইবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। দুই দফায় মোট বেড়েছে ভরিপ্রতি সর্বোচ্চ

2026-03-28T18:27:01+00:00
2026-03-28T18:27:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
এক দিনেই দু'দফায় বাড়ল সোনার দাম
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৬:২৭ পিএম 
ফের বেড়েছে সোনার দাম। সংগৃহীত ছবি
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে এক দিনে দুইবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। দুই দফায় মোট বেড়েছে ভরিপ্রতি সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা। এতে করে ২২ ক্যারেট সোনার ভরি বেড়ে দুই লাখ ৪১ হাজার ৪৪৫ টাকায় উঠেছে। তবে শুক্রবার ২২ ক্যারেটের সোনার ভরি ছিল দুই লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।

শনিবার (২৮ মার্চ) বাজুস বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। জানা গেছে, বিকেল ৪টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। 

এদিকে, সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে। বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

একইসঙ্গে, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।


তবে সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা।

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের কারণে চলতি মাসের শুরু থেকে বিশ্ব বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল। এরপর মূল্য সমন্বয় দর ওঠানামা করতে থাকে। 

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, এখন আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ৪ হাজার ৪৯৪ ডলার উঠেছে।

এর আগে, গত ৩০ জানুয়ারি ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।

এদিকে, গত মাসের শেষের দিকে বিশ্ববাজারে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় দেশের বাজারেও রেকর্ড পরিমাণ বাড়ে। ২৯ জানুয়ারি সকালে একবারে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ায় বাজুস। এতে করে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। 


/ইউএমএইচ


  বিষয়:   সোনা  দাম  বাজুস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: