আইপিএল সম্প্রচার বন্ধে বিগত সরকারের সিদ্ধান্ত এখনও বহাল

সময়ের আলো ডেস্ক

জাতীয়

আইপিএল সম্প্রচার বন্ধে বিগত সরকারের নেওয়া সিদ্ধান্ত এখনও বহাল রয়েছে বলে স্পষ্ট করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার

2026-03-28T19:19:36+00:00
2026-03-28T19:19:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
তথ্য মন্ত্রণালয়
আইপিএল সম্প্রচার বন্ধে বিগত সরকারের সিদ্ধান্ত এখনও বহাল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৭:১৯ পিএম 
তথ্য মন্ত্রণালয়ের লোগো। সংগৃহীত ছবি
আইপিএল সম্প্রচার বন্ধে বিগত সরকারের নেওয়া সিদ্ধান্ত এখনও বহাল রয়েছে বলে স্পষ্ট করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সম্প্রচারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে- মর্মে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার প্রতিবাদ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। 

শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্য ডেইলি স্টারে-এ 'গভট লিফটস বার অন আইপিএল টেলিকাস্ট ইন বাংলাদেশ' শিরোনামে এবং অন্যান্য গণমাধ্যমে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে প্রকাশিত ও প্রচারিত সংবাদটি তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।


মন্ত্রণালয় জানায়, আইপিএল প্রচার বন্ধের বিষয়ে বিগত সরকারের সিদ্ধান্ত এখনো বহাল আছে। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এরইমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত ও পরামর্শ চেয়ে চিঠি দিয়েছে।

এতে আরও বলা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সেইসঙ্গে প্রকাশিত সংবাদের ভিত্তিতে সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করার লক্ষ্যে প্রতিবাদ লিপিটি জরুরি ভিত্তিতে প্রচারের জন্য সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।


/ইউএমএইচ 


  বিষয়:   আইপিএল  সম্প্রচার  তথ্য মন্ত্রণালয় 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: