২৪ হাজার লিটার তেল জব্দ : পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় অবৈধভাবে মজুদ করে রাখা প্রায় ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ করেছে উপজেলা প্রশাসন।শনিবার (২৮ মার্চ) দুপুরে গোপন

2026-03-28T20:27:51+00:00
2026-03-28T20:27:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
২৪ হাজার লিটার তেল জব্দ : পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৮:২৭ পিএম 
পেট্রোল পাম্পে উপজেলা প্রশাসনের অভিযান। ছবি : সংগৃহীত
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় অবৈধভাবে মজুদ করে রাখা প্রায় ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ করেছে উপজেলা প্রশাসন। 

শনিবার (২৮ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পয়ারী রোডের আমুয়াকান্দা এলাকায় অবস্থিত ‘মেসার্স পপি ট্রেডার্স’ নামে একটি পেট্রোল পাম্পে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা।

অভিযানকালে পাম্পটিতে অবৈধভাবে মজুদ করে রাখা ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল এবং ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


জব্দকৃত জ্বালানি পরবর্তীতে পেট্রোল পাম্পের মাধ্যমে নির্ধারিত মূল্যে সাধারণ জনগণের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করে দেয় উপজেলা প্রশাসন। এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা জানান, জ্বালানি সংকট নিরসন এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এফআর


  বিষয়:   ময়মনসিংহ  লিটার  তেল  জব্দ  পেট্রোল  পাম্প  লাখ  টাকা  জরিমানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: