ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ভারতীয় অবৈধ শাড়ি ও জিরা আটক করেছে বিজিবি। এসব শাড়ি ও জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২৭ লাখ টাকা।
শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার জয়নগর এলাকায় থেকে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়নগর এলাকায় অভিযান চালায় বিজিবির কাজিয়াতলী বিওপির টহল দল। এ সময় সীমান্ত পিলার ২০৩১/এম শূন্য (০) লাইন থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি পিকআপ গাড়িসহ বিপুল পরিমাণ চোরাচালানকৃত মালামাল জব্দ করা হয়।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে ১ হাজার ২৬৬ পিস ভারতীয় শাড়ি এবং ৬৩০ কেজি জিরা।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, পিকআপসহ আটককৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এফআর