২ দিন পর মিলল নিখোঁজ শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের হাটহাজারীতে নিখোঁজের দুইদিন পর আরেফিন আকতার (১১) নামে এক নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।শনিবার (২৮ মার্চ) দুপুর দেড়টার

2026-03-28T22:42:01+00:00
2026-03-28T22:42:01+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
২ দিন পর মিলল নিখোঁজ শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১০:৪২ পিএম   (ভিজিট : ৩৫)
প্রতীকী ছবি
চট্টগ্রামের হাটহাজারীতে নিখোঁজের দুইদিন পর আরেফিন আকতার (১১) নামে এক নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের আমান বাজার এলাকার একটি তুলা ফ্যাক্টরি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আরেফিন আকতার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা মোহাম্মদ রবিউল ইসলাম ও আমেনা বেগমের কন্যা। তারা দীর্ঘদিন ধরে আমান বাজারের ইসহাক কলোনিতে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

জানা যায়, গত ২৬ মার্চ দুপুরে হাটহাজারীর আমান বাজার ভাড়া বাসা থেকে নিখোঁজ হয় আরেফিন আকতার। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে হাটহাজারী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। 

শনিবার দুপুরে আমান বাজার বনফুলের পেছনে তুলা ফ্যাক্টরির আশেপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভেতরে গিয়ে শিশুটির ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত শিশুর পরিবারের দাবি, একই কলোনির ভাড়াটিয়া ফয়সাল তাদের সন্তানকে ধর্ষণের পর হত্যা করে লাশ লুকিয়ে রেখেছিল। তারা ঘাতক ফয়সালের ফাঁসি দাবি করেছেন। 


জানা গেছে, অভিযুক্ত ফয়সাল বছরখানেক আগে বরিশাল থেকে এসে ওই এলাকায় ভাড়াটিয়া হিসেবে থাকতে শুরু করে। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এফআর


  বিষয়:   চট্টগ্রাম  হাটহাজারী  নিখোঁজ  শিশু  লাশ  ধর্ষণ  হত্যা  অভিযোগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: