ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে তেলবাহী লরির নিচে পিষ্ট হয়ে মোতালিব মিয়া (২৮) নামে এক যুবক মারা গেছেন।শনিবার ( ২৮

2026-03-28T22:24:45+00:00
2026-03-28T22:24:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১০:২৪ পিএম 
ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু। ছবি : সময়ের আলো
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে তেলবাহী লরির নিচে পিষ্ট হয়ে মোতালিব মিয়া (২৮) নামে এক যুবক মারা গেছেন। 

শনিবার ( ২৮ মার্চ ) বিকাল সাড়ে ৫টার দিকে মহাসড়কের ডুবাঐ বাজার সংলগ্ন আকঞ্জি ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নিহত মোতালিব বাইক যোগে বাহুবল থেকে নবীগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ডুবাঐ বাজার এলাকার বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী লরির (সিলেট ড-৪১-০০৬২) সঙ্গে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাইকসহ লরির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মোতালিব।


নিহত আব্দুল মোতালিব নবীগঞ্জ উপজেলার বুড়িনাও এলাকার আব্দুল মজিদের ছেলে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

এফআর


  বিষয়:   হবিগঞ্জ  ঢাকা  সিলেট  মহাসড়ক  দুর্ঘটনা  বাইক  আরোহী  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: