বগুড়ায় কারাবন্দি যুবলীগ নেতার মৃত্যু

বগুড়া সংবাদদাতা

সারাদেশ

বগুড়ার কারাগারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ধুনট পৌরসভার সাবেক সভাপতি সোহরাব হোসেনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে অসুস্থ হয়ে পড়লে

2026-10-24T08:44:48+00:00
2026-10-24T08:44:48+00:00
 
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
বগুড়ায় কারাবন্দি যুবলীগ নেতার মৃত্যু
বগুড়া সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:৪৪ এএম 
বগুড়ার কারাগারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ধুনট পৌরসভার সাবেক সভাপতি সোহরাব হোসেনের মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত
বগুড়ার কারাগারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ধুনট পৌরসভার সাবেক সভাপতি সোহরাব হোসেনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বগুড়া কারাগারের জেল সুপার আসাদুর রহমান বলেন, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সোহরাব হোসেনকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

সোহরাব হোসেন ধুনট পৌরসভার সদরপাড়া গ্রামের মৃত রহম আলী হাজীর ছেলে। বিস্ফোরকসহ একাধিক মামলায় গত তিন থেকে চার মাস ধরে তিনি কারাগারে আটক ছিলেন।


তার বড় ভাই শহিদুল ইসলাম জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে কারা কর্তৃপক্ষ তাদের জানিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে সোহরাবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পরে বাদ আসর ধুনটের চর ধুনট এলাকার জান্নাতুল ফেরদৌস কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, কারাগারে সোহরাব হোসেন নামের এক যুবলীগ নেতার মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। বিষয়টি কারা কর্তৃপক্ষ দেখছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বগুড়া  কারাবন্দি  যুবলীগ  নেতা  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: