হিজবুল্লাহর হামলায় নিহত ইসরায়েলি সেনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এতে আরও তিন সেনা আহত হয়।রোববার (২৯ মার্চ) টাইমস অব ইসরায়েলের

2026-03-29T12:16:11+00:00
2026-03-29T13:06:31+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হিজবুল্লাহর হামলায় নিহত ইসরায়েলি সেনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১২:১৬ পিএম  আপডেট: ২৯.০৩.২০২৬ ১:০৬ পিএম
সংগৃহীত ছবি
লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এতে আরও তিন সেনা আহত হয়।  

রোববার (২৯ মার্চ) টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলাটি করেছে। তবে হামলার স্থান ও সময় স্পষ্ট করেনি ইসরাইলি বাহিনী।

ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে নিহতের পরিচয় প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, নিহত সেনা সার্জেন্ট মোসে ইয়েজাক হাকোহেন কাৎজ ২২ বছর বয়সী। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর প্যারাট্রুপার ব্রিগেডের ৮৯০তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটের নিউ হ্যাভেনের বাসিন্দা। ইসরায়েলের হয়ে যুদ্ধে যোগ দিয়েছিলেন তিনি।


এদিকে আহত তিন সেনার সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযান চলছে। শত্রুকে ধ্বংস করা পর্যন্ত তারা থামবে না।

সময়ের আলো/আআ


  বিষয়:   লেবানন  যুদ্ধ  ক্ষেত্র  নিহত  ইসরাইলি  সেনা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: