১৩৩টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে রাতে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে আজ (রোববার) রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।রোববার (২৯

2026-03-29T16:52:25+00:00
2026-03-29T16:52:25+00:00
 
  শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
জাতীয়
১৩৩টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে রাতে : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৪:৫২ পিএম 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে আজ (রোববার) রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। 

রোববার (২৯ মার্চ) দুপুরে সরকারি দলের সংসদীয় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী জানান, অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক রাতে অনুষ্ঠিত হবে। ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।  

এদিকে বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন জানিয়েছেন, ২৪টি অধ্যাদেশে এখনো ঐকমত্য হয়নি, সেগুলো নিয়েও বিশেষ কমিটিতে আলোচনা হবে।


প্রায় ১৩ দিন আবারও বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে অধিবেশন।

রোববার অধিবেশন শেষে অনুষ্ঠিত হবে বিশেষ কমিটির বৈঠক।

সময়ের আলো/আআ


  বিষয়:   অধ্যাদেশ  সিদ্ধান্ত  স্বরাষ্ট্রমন্ত্রী  সরকার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: