ফুটপাত দখলমুক্ত করলেও গরিব ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থা করা হবে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেছেন, ফুটপাত দখলমুক্ত রেখে জনগণের চলাচল নিশ্চিত করার পাশাপাশি গরিব

2026-03-29T19:42:30+00:00
2026-03-29T19:42:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ডিএনসিসি প্রশাসক
ফুটপাত দখলমুক্ত করলেও গরিব ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থা করা হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৭:৪২ পিএম 
রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্তকরণ কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। সংগৃহীত ছবি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেছেন, ফুটপাত দখলমুক্ত রেখে জনগণের চলাচল নিশ্চিত করার পাশাপাশি গরিব ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবসারও ব্যবস্থা করা হবে। জনগণের চলাচলের জন্য রাস্তাও থাকতে হবে, আবার গরিব ব্যবসায়ীদের ব্যবসাও করতে হবে।

রোববার (২৯ মার্চ) রাজধানীর মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেটের সামনে ফুটপাতে অবৈধ স্থাপনা যাচাইকরণ ও উচ্ছেদ উপযোগী স্থাপনা চিহ্নিতকরণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের জন্য যেমন যাতায়াতের ব্যবস্থা সহজ করে দিতে হবে, একই ভাবে যারা গরিব ব্যবসায়ী আছেন তাদেরও একটা ব্যবসায়িক জায়গার বন্দোবস্ত করে দিতে হবে। প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, আমি সেই নির্দেশ অনুযায়ী হাঁটাচলার সুবিধার জন্য যতটুকু দরকার এবং মানবিক কারণে গরিব ব্যবসায়ীদের আমরা যেন অন্য কোথাও ব্যবসার সুযোগ করে দিতে পারি, সেসব দেখতেও এখানে পরিদর্শন করতে এসেছি। 


ফুটপাত ব্যবহারের বর্তমান চিত্র তুলে ধরে শফিকুল ইসলাম বলেন, প্রধান সড়কগুলোতে যানজট এড়াতে আমরা পুলিশের আইজিপি ও ডিএমপি কমিশনারের সঙ্গে একাধিকবার মিটিং করেছি। সেদিকে লক্ষ্য রেখেই এ পরিকল্পনা নেওয়া হয়েছে। ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি গরিব ব্যবসায়ীদের ব্যবসা করারও সুযোগ করে দিতে হবে।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা নিশ্চিন্তে ব্যবসা করবেন, তবে সুবিধা থেকে জনগণকে বঞ্চিত করে নয়। আপনারাও যেন ব্যবসা থেকে বঞ্চিত না হোন, আপনাদের পরামর্শ নিয়েই বিকল্প জায়গায় ব্যবসা স্থানান্তরের ব্যবস্থা করবো।

এদিকে, উত্তর সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের খবর পেয়ে ফুটপাত থেকে দোকান সরিয়ে নেন অনেক ব্যবসায়ী। রোববার দুপুরে মিরপুর-১০ গোলচত্বর থেকে হোপ মার্কেট পর্যন্ত ফুটপাতের দোকান গুটিয়ে নিতে দেখা যায় ব্যবসায়ীদের। পরে সেখানে পরিদর্শনে গিয়ে দোকানিদের সঙ্গে কথা বলেন প্রশাসক।  


/ইউএমএইচ



  বিষয়:   ডিএনসিসি প্রশাসক  ফুটপাত  ব্যবসায়ী  মিরপুর-১০ হোপ মার্কেট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: