জবির নতুন প্রক্টর ড. নাসির উদ্দিন

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন।রোববার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের

2026-03-29T21:52:28+00:00
2026-03-29T21:52:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
জবির নতুন প্রক্টর ড. নাসির উদ্দিন
জবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৯:৫২ পিএম 
মো. নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন।

রোববার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের আবেদনের প্রেক্ষিতে তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

একই আদেশে বলা হয়, সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. মো. নাসির উদ্দিনকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


এতে আরও উল্লেখ করা হয়, এ নিয়োগ আগামী ৩০ মার্চ ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে এবং তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   জগন্নাথ বিশ্ববিদ্যালয়  জবি  নিয়োগ  প্রক্টর  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: