‘রাক্ষস’ এর গানে ঈশিকার বাজিমাত

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ঈদের সিনেমা ‘রাক্ষস’-এর গান ‘তুমি ছাড়া’ দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী হুমায়রা ঈশিকা। গানটির দুটি সংস্করণ থাকলেও সলো

2026-03-30T04:51:35+00:00
2026-03-30T04:51:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
‘রাক্ষস’ এর গানে ঈশিকার বাজিমাত
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৪:৫১ এএম 
কণ্ঠশিল্পী হুমায়রা ঈশিকা। ছবি : সংগৃহীত
ঈদের সিনেমা ‘রাক্ষস’-এর গান ‘তুমি ছাড়া’ দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী হুমায়রা ঈশিকা। গানটির দুটি সংস্করণ থাকলেও সলো সফট ভার্সনে শোনা গেছে তার কণ্ঠ। যা কি না এরই মধ্যে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।

গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল, কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সিনেমায় পুরো গানটি ব্যবহৃত হওয়ায় এটি আলাদাভাবে দর্শকের নজর কাড়ছে।

গানটি নিয়ে উচ্ছ্বসিত ঈশিকা জানান, সফট ভার্সনটি আমার কাছে বিশেষ। গত ২৫ তারিখ গানটি আলাদাভাবে প্রকাশিত হয়েছে। এরপর থেকে শ্রোতা-দর্শকদের কাছ থেকে সরাসরি ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি বেশ। এমনকি সিনেপ্লেক্সে গিয়ে অনেক দর্শক আমাকে গানটির জন্য অভিনন্দনও জানিয়েছেন। ইমরান মাহমুদুলসহ পুরো রাক্ষস সিনেমার টিমকে আমি ধন্যবাদ জানাই। আমার বিশ্বাস, তুমি ছাড়া গানটি আলাদাভাবে প্রকাশ পেলে আরও বড় পরিসরে শ্রোতাপ্রিয়তা পাবে।


এর আগে ‘কাজল রেখা’ সিনেমার মাধ্যমে প্লেব্যাক ক্যারিয়ার শুরু হয় এই গায়িকার। ওই সিনেমার ২৪টি গানের মধ্যে ৭টিতে কণ্ঠ দেন তিনি। এ ছাড়া ইমরান মাহমুদুলের সঙ্গে গাওয়া ‘পারব না তোমাকে ছাড়তে’ গানটি তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেয়।

বগুড়ায় জন্ম নেওয়া হুমায়রা ঈশিকার সংগীতে যাত্রা শুরু হয় মাত্র সাড়ে তিন বছর বয়সে। খুদে গানরাজ ২০১৬-এর টপ ৭ ফাইনালিস্ট ছিলেন তিনি। পাশাপাশি ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৩’- এ শ্রেষ্ঠ নবাগত শিল্পী এবং ‘বিআইএফএ অ্যাওয়ার্ডস ২০২৪’-এ কাজল রেখা সিনেমার জন্য শ্রেষ্ঠ সংগীতশিল্পীর স্বীকৃতি পান। বর্তমানে পড়াশোনার পাশাপাশি নিয়মিত সংগীত নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী।

এফআর


  বিষয়:   রাক্ষস  গানে  ঈশিকা  বাজিমাত 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: