সেরা অভিনেত্রী অপু বিশ্বাস

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

শেষ হলো প্রথম কক্সবাজার চলচ্চিত্র উৎসব। কক্সবাজার সমুদ্রসৈকতে কক্সবাজার ফিল্ম ক্লাব আয়োজিত এবারের উৎসবে দেশের ৫টি বাংলা চলচ্চিত্র, ১টি ইংরেজি

2026-03-30T04:40:05+00:00
2026-03-30T04:40:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
কক্সবাজার চলচ্চিত্র উৎসব
সেরা অভিনেত্রী অপু বিশ্বাস
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৪:৪০ এএম 
চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
শেষ হলো প্রথম কক্সবাজার চলচ্চিত্র উৎসব। কক্সবাজার সমুদ্রসৈকতে কক্সবাজার ফিল্ম ক্লাব আয়োজিত এবারের উৎসবে দেশের ৫টি বাংলা চলচ্চিত্র, ১টি ইংরেজি চলচ্চিত্র এবং ১টি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। 

গত শনিবার (২৮ মার্চ) রাতে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়। 

এবারের উৎসবে পুরস্কার জিতে নিয়েছে সেরা চলচ্চিত্র হিসেবে ‌‘ছায়াবৃক্ষ’, সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন একই সিনেমার জন্য জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। 

এ ছাড়া সেরা পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন ‘ছায়াবৃক্ষ’ নির্মাতা বন্ধন বিশ্বাস, সেরা অভিনেতা যৌথভাবে ‘ছায়াবৃক্ষ’র জন্য নিরব এবং ‘ময়নার চর’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ইমন। পার্শ্বঅভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ‘ছায়াবৃক্ষ’ চলচ্চিত্রের জন্য এলিনা শাম্মী। পার্শ্বঅভিনেতা হিসেবে ‘জলরং’ চলচ্চিত্রের জন্য রাশেদ মামুন অপু। শ্রেষ্ঠ প্রযোজক হিসেবে পুরস্কার পেয়েছেন বাংলাদেশে নির্মিত ইংরেজি চলচ্চিত্র ‘ডট’-এর প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন।


এবারের উৎসব প্রসঙ্গে কক্সবাজার ফিল্ম ক্লাবের সভাপতি মোহাম্মদ সেলিম বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ভালো গল্প, সুস্থ সংস্কৃতি এবং সৃজনশীল চিন্তার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেওয়া। ভবিষ্যতেও এমন আয়োজনের মাধ্যমে আমরা আরও সমৃদ্ধ চলচ্চিত্রচর্চা এগিয়ে নিতে চাই।

প্রথম কক্সবাজার চলচ্চিত্র উৎসব ২০২৬-এর সহযোগিতায় গণযোগাযোগ অধিদফতর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, কক্সবাজার জেলা প্রশাসন এবং ঢাকা ফিল্ম ক্লাব।

এফআর


  বিষয়:   কক্সবাজার চলচ্চিত্র উৎসব  সেরা অভিনেত্রী  অপু বিশ্বাস 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: