জাবি শিক্ষার্থীকে মারধর ও গায়ে তেল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

জাবি প্রতিনিধি

শিক্ষা

সাভারের নবীনগরে একটি ফিলিং স্টেশনে সিরিয়াল ভেঙে জারে তেল নেওয়াকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর ও

2026-03-30T06:06:51+00:00
2026-03-30T06:06:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
জাবি শিক্ষার্থীকে মারধর ও গায়ে তেল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
জাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৬:০৬ এএম 
সিরিয়াল ভেঙে জারে তেল নেওয়াকে কেন্দ্র করে জাবি শিক্ষার্থীকে মারধর। ছবি : সময়ের আলো
সাভারের নবীনগরে একটি ফিলিং স্টেশনে সিরিয়াল ভেঙে জারে তেল নেওয়াকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর ও গায়ে তেল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। 

রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে সাভারের নবীনগর সিএনজি রিফুয়েলিং অ্যান্ড ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই শিক্ষার্থীর সৌরভ রানা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল ইসলাম জানান, ভুক্তভোগী শিক্ষার্থী সৌরভ রানা মোটরসাইকেলে তেল নেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় এক যুবক লাইন ভেঙে পেছন থেকে এসে জারে তেল নিতে শুরু করেন। বিষয়টি নিয়ে সৌরভ প্রতিবাদ করলে ওই যুবক ক্ষুব্ধ হয়ে তার সাথে থাকা কয়েকজনকে নিয়ে সৌরভকে মারধর করেন।

তিনি আরও জানান, এ সময় পাম্পের এক কর্মচারী সৌরভের শরীরে জ্বালানি তেল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করেন। পরে মারধরের পর ওই কর্মচারী ফোন দিয়ে আরও কয়েকজনকে ডেকে আনেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপস্থিত কয়েকজন শিক্ষার্থী সৌরভ রানাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে আসেন।


এ বিষয়ে পাম্পের মালিকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এফআর


  বিষয়:   জাবি  শিক্ষার্থী  মারধর  গায়ে  তেল  ঢেলে  আগুন 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: