নিয়োগ দেবে নগদ, থাকছে প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা

সময়ের আলো ডেস্ক

চাকরি

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নগদ লিমিটেড। মোবাইল ফোনভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠানটির বিজনেস সেলস বিভাগ কী অ্যাকাউন্ট ম্যানেজার

2026-03-30T11:07:28+00:00
2026-03-30T11:07:28+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
চাকরি
নিয়োগ দেবে নগদ, থাকছে প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১১:০৭ এএম 
সংগৃহীত ছবি
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নগদ লিমিটেড। মোবাইল ফোনভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠানটির বিজনেস সেলস বিভাগ কী অ্যাকাউন্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। রোববার (২৯ মার্চ) থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৭ এপ্রিল পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টি/এ, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুইদিন ছুটি, মোবাইল বিল, বিমা, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্টসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম : নগদ লিমিটেড

পদের নাম : কী অ্যাকাউন্ট ম্যানেজার

বিভাগ : বিজনেস সেলস

লোকবল নিয়োগ : ১০ জন 

অভিজ্ঞতা : কমপক্ষে ৪ বছর 

চাকরির ধরন : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে 


প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা : কমপক্ষে ২১ বছর

কর্মস্থল : যে কোনো জায়গায় 

বেতন : আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা : টি/এ, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুইদিন ছুটি, মোবাইল বিল, বিমা, বছরে দুটি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময় : ০৭ এপ্রিল ২০২৬


সময়ের আলো/আআ


  বিষয়:   নিয়োগ  নগদ  প্রভিডেন্ট  ফান্ড  সুবিধা 


Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: