সাইবার হামলায় ৪১০ জিবি তথ্য ফাঁস, স্বপ্নের জিডি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বপ্ন সুপারশপের গ্রাহক ডাটাবেজে সাইবার হামলায় ফাঁস হওয়ার সাত মাস পর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের

2026-03-30T12:25:16+00:00
2026-03-30T12:37:15+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
সাইবার হামলায় ৪১০ জিবি তথ্য ফাঁস, স্বপ্নের জিডি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১২:২৫ পিএম  আপডেট: ৩০.০৩.২০২৬ ১২:৩৭ পিএম  (ভিজিট : ৩৬)
সংগৃহীত ছবি
স্বপ্ন সুপারশপের গ্রাহক ডাটাবেজে সাইবার হামলায় ফাঁস হওয়ার সাত মাস পর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। জিডি করেন স্বপ্নের মালিক প্রতিষ্ঠান এসিআই লজিস্টিকস লিমিটেডের প্রশাসন ও সংকট ব্যবস্থাপনা বিভাগের প্রধান মো. মাসুম বিল্লাহ।

সোমবার (৩০ মার্চ) জিডির বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, জিডিটি ইতোমধ্যে আমরা ডিবির সাইবার ইউনিটের কাছে পাঠিয়ে দিয়েছি। তারা এ বিষয়ে তদন্ত করছে। তদন্তের পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জিডিতে বলা হয়, ২০২৫ সালের আগস্টের আগে আন্তর্জাতিক সাইবার অপরাধী চক্র কিউলিন, র‍্যানসমওয়্যার সিন্ডিকেট এবং লকবিট ৫.০ স্বপ্নের কর্মীদের লক্ষ্য করে ফিশিং ই-মেইল পাঠায়, যাতে ক্ষতিকর লিংক সংযুক্ত ছিল। পরবর্তী সময়ে এসিআই লজিস্টিকস লিমিটেডের প্রধান কার্যালয়ের সিস্টেম র‍্যানসমওয়্যারের মাধ্যমে লক করে দেয় হামলাকারীরা। কিউলিন গ্রুপ সংবেদনশীল তথ্য ফাঁস না করার শর্তে ১০ দিনের মধ্যে ১৫ লাখ মার্কিন ডলার দাবি করে।


জিডিতে আরও বলা হয়, স্বপ্নের এমআইএস টিম দ্রুত সিস্টেম বিচ্ছিন্ন করে এবং ম্যালওয়্যার অপসারণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে চলতি বছরের ১৭ মার্চ লকবিট ৫.০-এর ডার্ক ওয়েব পোর্টালে ৪১০ গিগাবাইটের বেশি তথ্য ফাঁস করা হয়। ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের নাম, ফোন নম্বর, কেনাকাটার ইতিহাস, সরবরাহকারীদের তথ্য, চুক্তিপত্র, দৈনিক বিক্রির রেকর্ড, ব্যাংকে জমার তথ্য, মানবসম্পদসংক্রান্ত নথি এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নীতিমালা।

জিডিতে বলা হয়েছে, এ ঘটনায় আর্থিক, কার্যক্রমগত এবং সুনামগত গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে। বর্তমানে দেশের ৬৩টি জেলায় ৮১২টি আউটলেট পরিচালনাকারী স্বপ্নের ৪০ লাখের বেশি নিবন্ধিত গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকিতে পড়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   সাইবার  হামলা  তথ্য  ফাঁস  স্বপ্ন  জিডি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: