জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনির গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে বলে মনে করেন। সেইসঙ্গে তিনি দাবি করেন, স্বয়ংক্রিয়ভাবে গণভোট বাতিলের কোনো সুযোগ নেই।
সোমবার (৩০ মার্চ) হাইকোর্টে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন এ আইনজীবী। এসময় গুম কমিশন, দুদক সংস্কার কমিশন, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশসহ ২০টির মতো অধ্যাদেশ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন তিনি।
জামায়াতের এ আইনজীবী বলেন, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ঘোষিত তফসিলে অনুষ্ঠিত গণভোট বাতিল হলে সাধারণ নির্বাচনের ফলাফলও বাতিল হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐকমত্য কমিশনে ৩০ বিষয়ে সব রাজনৈতিক দল ঐক্যমত হয়েছিল। সেসব বিষয়েও বিএনপি মানতে টালবাহানা করছে বলেও জানান তিনি।
/ইউএমএইচ