নিখোঁজের ৩ দিন কিশোরের মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠিতে নিখোঁজের তিন দিন আলিফ (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সোমবার দুপুর সাড়ে ১২টায়

2026-03-30T14:36:42+00:00
2026-03-30T14:36:42+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নিখোঁজের ৩ দিন কিশোরের মরদেহ উদ্ধার
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ২:৩৬ পিএম 
প্রতীকী ছবি
ঝালকাঠিতে নিখোঁজের তিন দিন আলিফ (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সোমবার দুপুর সাড়ে ১২টায় ভাসমান অবস্থায় দেখতে পেয়ে মরদহটি উদ্ধার করে এলাকাবাসী।

নিহত আলিফ গত শনিবার শহরতলির কিফাইতনগর এলাকার গাবখান চ্যানেলে গোসল করতে নেমে নিখোঁজ হন। 

স্বজনরা জানায়, আলিফ ঢাকার উত্তরার হাউস বিল্ডিং এলাকার বাসিন্দা সেলিম চৌধুরীর ছেলে। তিনি ঈদের পাঁচদিন আগে ঝালকাঠির কিফাইতনগর এলাকায় নানা বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুরে ছোট ভাই আলফিন ও খালাতো ভাই টুকটুকের সঙ্গে সে বাড়ির পাশের গাবখান চ্যানেলে গোসল করতে যান। সাঁতার না জানায় আলিফ গোসল করতে নেমে ডুবে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধারে চেষ্টা চালান। সোমবার দুপুরে ডুবে যাওয়া স্থান থেকে মরদেহটি ভেসে উঠে। 


ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে বাড়ির আঙিনায় রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সময়ের আলো/আআ
  বিষয়:   নিখোঁজ  নদী কিশোর  মরদেহ  উদ্ধার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: