হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর গুলশান থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে।সোমবার (৩০ মার্চ)

2026-03-30T15:21:12+00:00
2026-03-30T15:22:38+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৩:২১ পিএম  আপডেট: ৩০.০৩.২০২৬ ৩:২২ পিএম
কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী। সংগৃহীত ছবি
রাজধানীর গুলশান থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এদিন মামলার তদন্ত কর্মকর্তা ছুটিতে থাকায় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ বিষয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন।

এর আগে রোববার বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে তাকে আটক করে জনতা ও একদল শিক্ষার্থী। এরপর রাজধানীর শাহ আলী থানা পুলিশের কাছে সোপর্দ করে তারা। পরে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।


মামলার নথিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ১৯ জুলাই গুলশানের শাহজাদপুর সুবাস্তু মার্কেটের সামনে হাজারো ছাত্র-জনতা মিছিল করছিল। তৎকালীন সরকার ও ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের নির্দেশনায় আন্দোলন দমনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি বর্ষণ করে।

এ সময় ভিক্টিম মো. ইমরান কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে আন্দোলনরতদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্লোগান দিলে অজ্ঞাতনামা আসামিদের গুলিতে গুরুতর আহত হন। পরে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেদিন সন্ধ্যা ৭টা ৫ মিনিটে তার মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৫ সালের এপ্রিলে গুলশান থানায় মামলা দায়ের করা হয়।

সময়ের আলো/আআ


  বিষয়:   হত্যা  মামলা  গ্রেফতার  কনটেন্ট  ক্রিয়েটর  ফাহিম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: