ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের কোনো বিমান স্পেনের আকাশসীমা ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছেন স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস।
স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মাদ্রিদে সাংবাদিকদের বলেন, ইরানে অভিযানের জন্য স্পেনের সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র।
স্পেনের এই অবস্থানের ফলে মার্কিন সামরিক বিমানকে ভিন্ন পথ ব্যবহার করতে হবে। স্পেন অবশ্য জানিয়েছে, জরুরি ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার সমালোচনা করে আসছেন।
সূত্র: আল–জাজিরা।
সময়ের আলো/এআর