সরকারি বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খাঁন।
সোমবার (৩০ মার্চ) সকালে নগরীর সিআরবি এলাকার এসপির বাংলোতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) সিরাজুল ইসলাম বলেন, এসপি স্যার সকালে সরকারি বাসার ওয়াশরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিক বাসার কর্মচারীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দুপুরে হেলিকপ্টারে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (নিটোর) ভর্তি আছেন।
চমেক সূত্র জানায়, পুলিশ সুপার বাথরুমে পড়ে গিয়ে বাম পাসহ বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছেন। বাম পায়ের আঘাত সবচেয়ে বেশি। বাম পা ভেঙে গেছে মনে করছেন চিকিৎসকরা।
এফআর