শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভোলার মনপুরা উপজেলার অসহায় মো. হারুনের ৯ মাস বয়সী শিশু সন্তান মো. রাইয়ান জন্ম থেকেই হার্টে জটিল রোগে ভুগছিল। প্রায়

2026-03-30T21:21:42+00:00
2026-03-30T21:21:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৯:২১ পিএম 
শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান। ছবি : সংগৃহীত
ভোলার মনপুরা উপজেলার অসহায় মো. হারুনের ৯ মাস বয়সী শিশু সন্তান মো. রাইয়ান জন্ম থেকেই হার্টে জটিল রোগে ভুগছিল। প্রায় ৯.২৮ মিলিমিটার হার্টের ছিদ্র সহ জটিল জন্মগত সমস্যার কারণে তার ছোট্ট জীবন এখন সীমাহীন কষ্টে ভরা। চলছে নানান রকম চিকিৎসা, ফলে ব্যয়বহুল চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছে অসহায় পিতা হারুন। 

এমতাবস্থায় হারুনের আবেদনের প্রেক্ষিতে বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় সংগঠনটির একটি প্রতিনিধি দল হারুনের সাথে সাক্ষাৎ করে চিকিৎসা সহায়তা প্রদান করে।

সোমবার (৩০ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি চিকিৎসা সহায়তা রাইয়ানের পিতা হারুনের হাতে তুলে দেয়। প্রধানমন্ত্রীর পক্ষে অসুস্থ ছেলের জন্য চিকিৎসা সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন হারুন। 


এসময় আরও উপস্থিত ছিলেন- শাহাদত জামান তারা, সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন সহ বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহ, মেজবাউল ইসলাম জেমিন প্রমুখ। 

উপস্থিত নেতৃবৃন্দ এ সময় হারুনের কাছে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং ভবিষ্যতে তার চিকিৎসাজনিত যেকোনো প্রয়োজনে সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   বিএনপি  আমরা বিএনপি পরিবার  প্রধানমন্ত্রী  তারেক রহমান  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: