নাইজেরিয়ায় বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের হামলায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটো রাজ্যের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন।গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে বলে

2026-03-30T22:28:28+00:00
2026-03-30T22:28:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
নাইজেরিয়ায় বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের হামলায় নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১০:২৮ পিএম 
সংগৃহীত ছবি
নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটো রাজ্যের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে বলে সোমবার (৩০ মার্চ) স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স।

‘মিডল বেল্ট’ নামে পরিচিত মধ্য নাইজেরিয়ার সহিংসতা প্রায়শই লক্ষ্য করা যায়। এই সংঘাত মূলত মুসলিম ফুলানি পশুপালক এবং খ্রিস্টান কৃষকদের মধ্যে জাতিগত ও ধর্মীয় সংঘাত হিসেবে চিত্রিত হয়।

কিন্তু অনেক বিশেষজ্ঞ ও রাজনীতিবিদ বলেন, জলবায়ু পরিবর্তন এবং কৃষির সম্প্রসারণ জমির জন্য প্রতিযোগিতা বাড়ায়, যা ধর্ম বা জাতি নির্বিশেষে সংঘাতের জন্ম দেয়।


প্লাটো যুব আন্তঃধর্মীয় গোষ্ঠীর সহ-সভাপতি এবং একজন বাসিন্দা মার্কাস অডু কান্দো ফোনে বলেন, আমি যখন আপনার সাথে কথা বলছি, মৃতের সংখ্যা ৩০… হাসপাতালে আহত লোক আছে, কিন্তু আমি তাদের সংখ্যা নিশ্চিত করতে পারছি না।

বাসিন্দারা জানিয়েছেন, বন্দুকধারীরা আংওয়ান রুকুবা জেলার গারি ইয়া ওয়ায়ে সম্প্রদায়ে এসে নির্বিচারে মানুষের ওপর গুলি চালায়।

প্লাটো রাজ্য সরকার জানিয়েছে, বন্দুকধারীরা অজ্ঞাতপরিচয় এবং জেলায় ৪৮ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে। জস বিশ্ববিদ্যালয় সোমবার থেকে শুরু হওয়া পরীক্ষা স্থগিত করেছে।

সময়ের আলো/এআর


  বিষয়:   নাইজেরিয়া  বিশ্ববিদ্যালয়  হামলা  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: