ইরানে পরমাণু হামলার পরিকল্পনা, ‘ফাঁস’ করতে কূটনীতিকের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতি নিয়ে বড় আশঙ্কার কথা জানিয়েছেন জাতিসংঘে কর্মরত মোহাম্মদ সাফা

2026-03-30T23:42:39+00:00
2026-03-30T23:42:39+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানে পরমাণু হামলার পরিকল্পনা, ‘ফাঁস’ করতে কূটনীতিকের পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১১:৪২ পিএম 
সংগৃহীত ছবি
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতি নিয়ে বড় আশঙ্কার কথা জানিয়েছেন জাতিসংঘে কর্মরত মোহাম্মদ সাফা নামে এক উচ্চপদস্থ কূটনীতিক। 

তার অভিযোগ, ইরানের ওপর পারমাণবিক অস্ত্র ব্যবহার হলে যে সম্ভাব্য পরিস্থিতি তৈরি হবে, সেটি সামলানোর প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ।

মোহাম্মদ সাফা নামের ওই ব্যক্তি আরও বলেন, ‘সম্ভাব্য পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা’ ফাঁস করতেই তিনি নিজের পেশাগত জীবনের মায়া ত্যাগ করেছেন।

সংবাদমাধ্যম ইকোনোমিকস টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মোহাম্মদ সাফা দীর্ঘদিন ধরে জাতিসংঘে প্যাট্রিয়টিক ভিশন অর্গানাইজেশনের (পিভিএ) প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 


সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি দাবি করেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে এমন এক পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা এখন আর উড়িয়ে দেয়া যাচ্ছে না।

মোহাম্মদ সাফা আরও অভিযোগ করেন, কিছু প্রভাবশালী মহল বৈশ্বিক নীতিনির্ধারণে এমনভাবে প্রভাব বিস্তার করছে, যা সংঘাতকে আরও উসকে দিতে পারে। 

তিনি বলেন, ‘আমি মানবতার বিরুদ্ধে সম্ভাব্য গুরুত্বর অপরাধের অংশ বা নীরব সাক্ষী হতে চাই না, তাই এই পদ থেকে সরে দাঁড়াচ্ছি।’

তবে এই দাবিগুলো এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি জাতিসংঘ। সংস্থাটির পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্যও পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, চলমান ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের বক্তব্য নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে। 

সময়ের আলো/এআর


  বিষয়:   ইরান  পরমাণু  হামলা  পরিকল্পনা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: