যুদ্ধবিরতি নিয়ে ইরানের নতুন বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একগুচ্ছ প্রস্তাবসহ একটি আলোচনার অনুরোধ আমাদের কাছে এসেছে বলে মন্তব্য করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

2026-03-31T10:20:13+00:00
2026-03-31T10:20:13+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধবিরতি নিয়ে ইরানের নতুন বার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১০:২০ এএম 
ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একগুচ্ছ প্রস্তাবসহ একটি আলোচনার অনুরোধ আমাদের কাছে এসেছে বলে মন্তব্য করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, পাকিস্তানসহ বেশকিছু মধ্যস্থতাকারীর মাধ্যমে আমরা এ প্রস্তাব পেয়েছি। 

এই কর্মকর্তা আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান দেশটির সঙ্গে কোনো আলোচনায় বসেনি।

তিনি জানান, আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। যুদ্ধবিরতি নিয়ে ইরান ‘আগের অবস্থানে অটল রয়েছে’। 

বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন ও আক্রমণ পূর্ণ উদ্যমে অব্যাহত থাকায় আমাদের সব প্রচেষ্টা আর সামর্থ্য ইরানের অস্তিত্ব রক্ষায় নিবেদিত বলেও উল্লেখ করেন তিনি। 


এর আগে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত রয়েছে এবং ভালোভাবে এগিয়েছে।

তবে এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা কোনো আলোচনায় অংশই নেয়নি।  


/ইউএমএইচ
  বিষয়:   ইরান  যুদ্ধবিরতি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: