শিশুর হাম নিয়ে যে বার্তা দিলেন মাওলানা আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে শিশুর মধ্যে হাম সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় চিকিৎসা গ্রহণ ও পারিবারিক সচেতনতার গুরুত্ব সামনে এনেছেন মাওলানা শায়খ আহমাদুল্লাহ।

2026-03-31T11:27:41+00:00
2026-03-31T11:31:32+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
শিশুর হাম নিয়ে যে বার্তা দিলেন মাওলানা আহমাদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১১:২৭ এএম  আপডেট: ৩১.০৩.২০২৬ ১১:৩১ এএম
মাওলানা শায়খ আহমাদুল্লাহ। ছবি : সংগৃহীত
দেশে শিশুর মধ্যে হাম সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় চিকিৎসা গ্রহণ ও পারিবারিক সচেতনতার গুরুত্ব সামনে এনেছেন মাওলানা শায়খ আহমাদুল্লাহ। তিনি অভিভাবকদের উদ্দেশে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পাশাপাশি মানসিকভাবে স্থির থাকার পরামর্শ দিয়েছেন।

সোমবার (৩০ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বর্তমান স্বাস্থ্যব্যবস্থার কিছু সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন। বিশেষ করে গুরুতর অসুস্থ শিশুদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা, যেমন নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র, দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে এখনও পর্যাপ্ত নয় বলে তিনি উল্লেখ করেন।

তার মতে, এই ঘাটতির কারণে অনেক পরিবারকে সামান্য জটিলতায়ও রাজধানীমুখী হতে হয়, যা ভোগান্তি বাড়ায় এবং সামগ্রিক স্বাস্থ্যসেবার ওপর চাপ সৃষ্টি করে।
আরও পড়ুন

শিশুদের রোগপ্রবণতা বেড়ে যাওয়ার পেছনে জীবনযাত্রার পরিবর্তনকেও একটি কারণ হিসেবে দেখছেন তিনি। কৃত্রিম পরিবেশে বেড়ে ওঠা, প্রকৃতির সঙ্গে কম সংযোগ এবং পুষ্টিহীন খাদ্যাভ্যাস শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দিচ্ছে বলে তার পর্যবেক্ষণ। পাশাপাশি পারিবারিক যত্নের ঘাটতি ও ডে-কেয়ার নির্ভরতা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশেও প্রভাব ফেলছে বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, কেবল শারীরিক নয়, পারিবারিক ও নৈতিক দিক থেকেও সচেতনতা জরুরি। অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা, যত্নশীল পরিবেশ এবং নিয়মিত পরিচর্যা শিশুদের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ উপাদান।

বর্তমান পরিস্থিতিতে তিনি কয়েকটি বিষয় বিশেষভাবে গুরুত্ব দিতে বলেন- শিশুর পুষ্টিকর খাবার নিশ্চিত করা, পরিচ্ছন্ন ও প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করা এবং কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসা নেওয়া।

এএডি/
  বিষয়:   মাওলানা  শায়খ আহমাদুল্লাহ  শিশু  হাম  বার্তা  মাওলানা আহমাদুল্লাহ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: