ইরানের ইস্ফাহানে হামলার ভিডিও শেয়ার করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান বাহিনী ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্ফাহানের অস্ত্রাগার লক্ষ্য করে ভয়াবহ হামলা করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিস্ফোরণের চিত্র সামাজিক

2026-03-31T12:40:25+00:00
2026-03-31T12:40:25+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের ইস্ফাহানে হামলার ভিডিও শেয়ার করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১২:৪০ পিএম 
ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্ফাহানের অস্ত্রাগারে ভয়াবহ হামলার চিত্র। সংগৃহীত ছবি
মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান বাহিনী ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্ফাহানের অস্ত্রাগার লক্ষ্য করে ভয়াবহ হামলা করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিস্ফোরণের চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।  

সোমবার (৩০ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সেই হামলার চিত্র প্রকাশ করে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার ব্যাপক বিস্ফোরণে কাঁপছে ইস্ফাহান। 

এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) জানিয়েছে, সোমবারের হামলায় বেশ কিছু শক্তিশালী বোমা ব্যবহার করেছে মার্কিন বাহিনী। এসব বোমার মধ্যে ৯০৭ কেজি (২ হাজার পাউন্ড) ওজনের বাঙ্কার বিধ্বংসী বোমাও ছিল। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। 


২৩ লাখ মানুষ অধ্যুষিত ইরানের ইস্ফাহান শহরটি মধ্যযুগের বিভিন্ন ইরানি স্থাপনার নিদর্শনের জন্য বিখ্যাত। কৌশলগত দিক থেকেও এ শহরটি খুব গুরুত্বপূর্ণ। ইরানের পরমাণু প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এ শহরটিতে। 

এছাড়াও এ শহরে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি বদর এয়ারবেইস রয়েছে।

প্রত্যক্ষ্যদর্শীদের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিমান বাহিনীর হামলায় অস্ত্রাগারটিতে আগুন ধরে যায় এবং সংলগ্ন কিছু এলাকায় সেই আগুন ছড়িয়ে পড়ে। 

এছাড়া হামলার ভয়াবহতা উল্লেখ করে জানানো হয়, সময় বিস্ফোরণের শব্দে গোটা শহর কেঁপে উঠেছিল। 


/ইউএমএইচ

  বিষয়:   ইরান  ট্রাম্প  ইস্ফাহানে হামলা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: