অভিযানে অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কের আনোয়ার পয়েন্টে অধিক মূল্যে অকটেন বিক্রির অপরাধে ৫০ লিটার অকটেন জব্দ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

2026-03-31T15:43:08+00:00
2026-03-31T16:26:49+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
অভিযানে অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৩:৪৩ পিএম  আপডেট: ৩১.০৩.২০২৬ ৪:২৬ পিএম
অভিযানে অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি। ছবি : সময়ের আলো
হবিগঞ্জ শহরের বাইপাস সড়কের আনোয়ার পয়েন্টে অধিক মূল্যে অকটেন বিক্রির অপরাধে ৫০ লিটার অকটেন জব্দ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় সরকার নির্ধারিত মূল্যে তাৎক্ষণিক জব্দকৃত  অকটেন বিক্রি করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে অভিযান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ ও পৃথিন্দ্র চাকমা।
আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথিন্দ্র চাকমা জানান- গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে,  পাম্প থেকে অকটেন কিনে খোলা বাজারে দ্বিগুণ দামে বিক্রি করা হচ্ছে।  মঙ্গলবার দুপুরে অভিযান করে ৫০ লিটার অকটেন জব্দ করা হয়। পরে জব্দকৃত অকটেন তাৎক্ষণিক সরকার নির্ধারিত মূল্যে বিভিন্ন যানবাহনের কাছে বিক্রি করা হয়।

এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোকান মালিক সুজাত মিয়াকে ২শ টাকা জরিমানা করা হয়েছে। পরে অগ্রদূত ফিলিং স্টেশন পরিদর্শন করে তাদের দৈনন্দিন রেজিস্ট্রার যাচাই করা হয়। 

এএডি/
  বিষয়:   অভিযান  অকটেন  জব্দ  বিক্রি  সিলেট 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: