‘তন্ত্র-মন্ত্রে মুক্তিযোদ্ধা হওয়া অমুক্তিযোদ্ধাদের ধরতে কাজ করছি’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, আওয়ামী লীগ আমলে তন্ত্র-মন্ত্র দিয়ে মুক্তিযোদ্ধার তালিকায় নাম লেখানো অমুক্তিযোদ্ধাদের ধরতে সরকার কাজ করছে।মঙ্গলবার

2026-03-31T17:31:25+00:00
2026-03-31T17:31:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
‘তন্ত্র-মন্ত্রে মুক্তিযোদ্ধা হওয়া অমুক্তিযোদ্ধাদের ধরতে কাজ করছি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৫:৩১ পিএম 
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। সংগৃহীত : ছবি
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, আওয়ামী লীগ আমলে তন্ত্র-মন্ত্র দিয়ে মুক্তিযোদ্ধার তালিকায় নাম লেখানো অমুক্তিযোদ্ধাদের ধরতে সরকার কাজ করছে।

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আহমেদ আযম খান বলেন, ‘অমুক্তিযোদ্ধা; যারা বিভিন্নভাবে মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হয়েছেন, যেটা সংসদ সদস্য আজকে এখানে বলেছেন; আমরা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছি। এ ধরনের অমুক্তিযোদ্ধা; যারা তন্ত্র-মন্ত্র দিয়ে মুক্তিযোদ্ধা তালিকায় সন্নিবেশিত হয়েছেন, তাদের সন্তানদের চাকরি দিয়েছেন এবং তারা নিজেরাও বিভিন্নভাবে বেনিফিটেড হয়েছেন অবৈধভাবে, তাদের শনাক্ত করতে আমরা কাজ করছি।’ 


তিনি বলেন, ‘আশা করি অল্পদিনের মধ্যে আমরা এ ধরনের অমুক্তিযোদ্ধার সংখ্যা সুনির্দিষ্টভাবে জানতে পারবো এবং জাতিকেও জানাতে পারবো।’


সময়ের আলো/কেএইচও 


  বিষয়:   মুক্তিযোদ্ধা  অমুক্তিযোদ্ধা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: