একাধিক নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন রাজ

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন নায়িকার সঙ্গে অভিনেতা শরীফুল রাজের প্রেমের গুঞ্জন শোনা যায়।সম্প্রতি পরিস্থিতি আরও জটিল হয় যখন কয়েকজন পরিচিত

2026-03-31T17:58:52+00:00
2026-03-31T17:58:52+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
একাধিক নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন রাজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৫:৫৮ পিএম 
অভিনেতা শরীফুল রাজ। সংগৃহীত ছবি
ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন নায়িকার সঙ্গে অভিনেতা শরীফুল রাজের প্রেমের গুঞ্জন শোনা যায়। সম্প্রতি পরিস্থিতি আরও জটিল হয় যখন কয়েকজন পরিচিত অভিনেত্রীর সঙ্গে তার একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন নীরব থাকার পর এবার তিনি সরাসরি কথা বলেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থাপক যখন একে একে নাজিফা তুষি, তানজিন তিশা, সুনেরাহ বিনতে কামাল, শিরিন শিলা, বিদ্যা সিনহা মিম এবং শবনম বুবলীর নাম তোলেন—তখন রাজ হেসে বলেন, একজন মানুষের পক্ষে একসঙ্গে এতগুলো সম্পর্ক রাখা সম্ভব নয়।

রাজের দাবি, এই নায়িকাদের সঙ্গে তিনি বেড়ে উঠেছেন এবং তারা সবাই তার খুব ভালো বন্ধু।

বিশেষ করে ‘আইসক্রিম’ সিনেমার সহশিল্পী নাজিফা তুষির সঙ্গে তার দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক রয়েছে।


তিনি বলেন, ওরা আমার বাসায় আসে এবং আমরা একসঙ্গে আড্ডা দিই।‘নেটওয়ার্কের বাইরে’ ও হাওয়া-এর মতো আলোচিত কাজের পর ভিডিও ফাঁসের ঘটনাটি তার ক্যারিয়ারে বড় ধাক্কা দেয়।

এ বিষয়ে রাজ বলেন, এটি পরিকল্পিতভাবে করা হয়েছে। কেউ ইচ্ছাকৃতভাবে তাকে সামাজিকভাবে হেয় করার জন্য তার ব্যক্তিগত মুহূর্ত প্রকাশ করেছে।

ভিডিওতে ব্যবহৃত কিছু অশালীন শব্দ নিয়েও কথা বলেন তিনি। রাজ স্বীকার করেন, বন্ধুদের সঙ্গে একান্ত আড্ডায় একটু মজা করা বা ওই ধরনের শব্দ ব্যবহার করাটা অস্বাভাবিক কিছু নয়।

তবে অভিনেতা আক্ষেপ করে বলেন, বন্ধুদের আড্ডার এই দৃশ্যগুলো ধারণ করা বা যিনি এটি ফাঁস করেছেন, দুজনের কেউই কাজটি ঠিক করেননি।

সময়ের আলো/এআর
  বিষয়:   নায়িকা  গুঞ্জন  রাজ 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: