মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি খারিজের চেষ্টা, দালালের কারাদণ্ড

সাভার প্রতিনিধি

সারাদেশ

সাভার উপজেলা ভূমি অফিসে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমির নামজারির চেষ্টা করা হয়েছে। তবে শেষ রক্ষা হয়নি। আটক করা হয়

2026-03-31T18:54:37+00:00
2026-03-31T18:54:37+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি খারিজের চেষ্টা, দালালের কারাদণ্ড
সাভার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৬:৫৪ পিএম 
দণ্ডপ্রাপ্ত আশরাফ উদ্দিন। ছবি : সময়ের আলো
সাভার উপজেলা ভূমি অফিসে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমির নামজারির চেষ্টা করা হয়েছে। তবে শেষ রক্ষা হয়নি। আটক করা হয় অভিযুক্ত দালাল আশরাফ উদ্দিনকে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সাভার উপজেলা ভূমি কার্যালয়ে জমির নামজারি আবেদন শুনানির সময় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন।

তিনি বলেন, মৃত ব্যক্তিকে জীবিত এবং জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে একাধিক মামলা করেছেন আশরাফ উদ্দিন। মিসকেস শুনানির সময় বিষয়টি সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি এ কর্মকাণ্ডের কথা স্বীকার করেন।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করারও নির্দেশ দেওয়া হয়। যাতে এ চক্রে কারা কারা জড়িত রয়েছে, তা বের করা সম্ভব হয়।


দণ্ডপ্রাপ্ত আশরাফ উদ্দিন উপজেলার ভাকুর্তা ইউনিয়নের খাগুড়িয়া এলাকার প্রয়াত আফসার উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে একাধিক ছাত্র হত্যা মামলা রয়েছে।

এফআর
  বিষয়:   সাভার  মৃত  ব্যক্তি  জীবিত  জমি  খারিজ  দালাল  কারাদণ্ড 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: