যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করলে রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভের অনুগত বাহিনীগুলো ইরানের সশস্ত্র বাহিনীকে সমর্থন দিয়ে দেশটিতে মোতায়েন হতে প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম প্রেস টিভি বিভিন্ন প্রতিবেদনের বরাতে এ খবর দিয়েছে।
প্রতিবেদন জানানো হয়েছে, রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভের অনুগত বাহিনীগুলো ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরাইলি যুদ্ধকে একটি ধর্মীয় যুদ্ধ হিসেবে আখ্যায়িত করে।
তারা ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্ভাব্য সরাসরি হস্তক্ষেপকে ‘জিহাদ’ হিসেবে আখ্যায়িত করেছে। অর্থাৎ, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে ইরানকে রক্ষার জন্য ভালোর পক্ষে মন্দের বিরুদ্ধে লড়াই।
এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন ইরানের বিরুদ্ধে বিনা উসকানিতে ও অবৈধ মার্কিন-ইসরাইলি যুদ্ধ তীব্রতর হচ্ছে। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গত কয়েক সপ্তাহের বিমান অভিযান ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী স্থল অভিযানের পরিকল্পনা করছে।
সময়ের আলো/কেএইচও