ব্যবসায়ীর বাড়িতে মিলল ৪৪৫১ লিটার জ্বালানি তেল

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের শিবচর উপজেলায় অবৈধভাবে মজুত রাখা বিপুল জ্বালানি তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার

2026-03-31T20:14:30+00:00
2026-03-31T20:14:30+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
সারাদেশ
ব্যবসায়ীর বাড়িতে মিলল ৪৪৫১ লিটার জ্বালানি তেল
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৮:১৪ পিএম   (ভিজিট : ৪৮)
জব্দকৃত তেল স্থানীয়দের মাঝে উন্মুক্তভাবে বিক্রি করা হয়। ছবি : সময়ের আলো
মাদারীপুরের শিবচর উপজেলায় অবৈধভাবে মজুত রাখা বিপুল জ্বালানি তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেখপুর এলাকার মেসার্স রাজ্জাক এন্টারপ্রাইজ এবং মেসার্স রোকন স্টোরের মালিক রোকন সিপাইয়ের নিজ বাড়ির নিচতলায় থাকা একটি গোডাউনে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে মজুত রাখা ২৮ ব্যারেল (৪ হাজার ৪৫১ লিটার) জ্বালানি তেল জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা জানান, গত প্রায় ১৫ দিন ধরে শিবচরে কৃষকরা জ্বালানি তেলের সংকটে ভুগছিলেন। এ অবস্থায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। 


তিনি আরও জানান, উদ্ধারকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে কৃষক ও সাধারণ মানুষের কাছে বিক্রি করা হবে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

এফআর


  বিষয়:   মাদারীপুর  শিবচর  ব্যবসায়ী  বাড়ি  লিটার  জ্বালানি  তেল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: