ফেসবুক লাইভে বন্ধুর ওপর ক্ষোভ, দুই সন্তানসহ বাবার বিষপান

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠি শহরের সুতালড়ি এলাকায় ফেসবুক লাইভে এসে বন্ধুকে অভিযুক্ত করে দুই সন্তানসহ বিষপান করেছেন এক বাবা। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায়

2026-03-31T20:39:06+00:00
2026-03-31T20:48:02+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ফেসবুক লাইভে বন্ধুর ওপর ক্ষোভ, দুই সন্তানসহ বাবার বিষপান
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৮:৩৯ পিএম  আপডেট: ৩১.০৩.২০২৬ ৮:৪৮ পিএম
শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
ঝালকাঠি শহরের সুতালড়ি এলাকায় ফেসবুক লাইভে এসে বন্ধুকে অভিযুক্ত করে দুই সন্তানসহ বিষপান করেছেন এক বাবা। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় রাকিব নামে এক ব্যক্তি তার দুই ছেলে নিবিড় ও আবিরকে বিষ খাইয়ে নিজেও বিষপান করেন। বর্তমানে তারা তিনজনেই আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষপানের আগে ফেসবুক লাইভে রাকিব তার বন্ধু সাগরকে উদ্দেশ করে বলেন, ‘সাগর তুই তোর নিজের স্বার্থের জন্য সব করতে পারলি। নিজে প্রতিষ্ঠিত হলি। আমাদের তুই কোনো খোঁজ রাখলি না। দুঃখে কষ্টে আমি চলে গেলাম। শান্তির পৃথিবীতে তুই একাই থাক, শান্তি করে দিলাম। আমরা সবাই চলে গেলাম।’

স্থানীয় বাসিন্দা ও রাকিবের প্রতিবেশী জুয়েল জানান, সন্ধ্যায় রাকিবের ঘরের মধ্যে চিৎকারের শব্দ পেয়ে দৌঁড়ে যায়। গিয়ে দেখি রাকিব, তার পুত্র নিবীড় ও আবির তিনজনেই ছটফট করতেছে। এসময় বিষের গন্ধ পেয়ে তাৎক্ষণিকভাবে তাদের ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে ওরা তিনজনেই চিকিৎসাধীন আছে।


নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, আমরা বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এফআর


  বিষয়:   ঝালকাঠি  ফেসবুক  লাইভ  বন্ধু  ক্ষোভ  সন্তান  বাবা  বিষপান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: