বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত করলেন ফিফা প্রধান

ক্রীড়া ডেস্ক

খেলা

চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিশ্চিত

2026-03-31T21:49:34+00:00
2026-03-31T21:49:34+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত করলেন ফিফা প্রধান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৯:৪৯ পিএম 
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সংগৃহীত ছবি
চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিশ্চিত করেছেন বিশ্বকাপে অংশগ্রহণ করবে ইরান।

এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, ইরানের জন্য বিশ্বকাপে অংশ নেওয়া ‘উপযুক্ত হবে না’, বিশেষ করে তাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে।

বিশ্বকাপের গ্রুপ পর্বের বেশির ভাগ ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইরান তাদের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে।


এদিকে গত সপ্তাহে ইরানের ক্রীড়া মন্ত্রণালয় ‘বৈরি’ দেশগুলোতে তাদের দলগুলোর সফরে নিষেধাজ্ঞা দেয়। যদিও ওই নির্দেশনায় সরাসরি বিশ্বকাপের কথা উল্লেখ করা হয়নি।

এ পরিস্থিতিতে ফিফা প্রধানের বক্তব্যে আপাতত ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কিছুটা কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সূত্র: আল-জাজিরা

সময়ের আলো/এআর
  বিষয়:   বিশ্বকাপ  ইরান  ফিফা প্রধান 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: