হাদি হত্যা মামলার আসামিদের ফেরাতে চিঠি, সাড়া দেয়নি ভারত

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ভারতে গ্রেফতার হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের অভিযুক্ত দুই আসামী ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর

2026-03-31T21:50:32+00:00
2026-03-31T22:00:24+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
হাদি হত্যা মামলার আসামিদের ফেরাতে চিঠি, সাড়া দেয়নি ভারত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৯:৫০ পিএম 
হাদি হত্যাকাণ্ডের অভিযুক্ত দুই আসামী ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন। ছবি : সংগৃহীত
ভারতে গ্রেফতার হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের অভিযুক্ত দুই আসামী ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে হস্তান্তরের জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে কয়েকটি দফায় চিঠি দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত ভারতের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি বলে জানা গেছে।

এর আগে, রোববার (২২ মার্চ) দুপুরে শহিদ শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেফতার আসামিদের দেশে ফেরানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) যোগাযোগ করছে বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘হাদি হত্যা মামলাটি এখন সিআইডি দেখভাল করছে। সিআইডি ও পররাষ্ট্র মন্ত্রণালয় আসামিদের ফেরানোর বিষয়ে যোগাযোগ করছে।’ 


তবে এক সূত্রে জানা গেছে, এই মামলার গুরুত্বপূর্ণ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা এখনও ‘কনস্যুলার অ্যাক্সেস’ পায়নি।

এদিকে, পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) মেঘালয় সীমান্ত দিয়ে এ দুই আসামিকে ভারতে অনুপ্রবেশে সহায়তা করায় গত ১৩ মার্চ ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তাকে ৭ দিনের রিমান্ড দেন আদালত। রিমান্ড শেষে শনিবার (২১ মার্চ) ফিলিপকে আদালতে তোলা হয়। 

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   হাদি হত্যাকারী  চিঠি  ভারত 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: