পিএসএলে দুই ম্যাচ নিষিদ্ধ ফখর জামান

ক্রীড়া ডেস্ক

খেলা

পাকিস্তান সুপার লিগে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ফখর জামান। বল টেম্পারিংয়ের দায়ে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ফখরকে।ফলে লাহোর কালান্দার্সের

2026-03-31T22:57:27+00:00
2026-03-31T22:57:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
পিএসএলে দুই ম্যাচ নিষিদ্ধ ফখর জামান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১০:৫৭ পিএম 
ফখর জামান। সংগৃহীত ছবি
পাকিস্তান সুপার লিগে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ফখর জামান। বল টেম্পারিংয়ের দায়ে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ফখরকে।

ফলে লাহোর কালান্দার্সের এই ওপেনার দলটির পরবর্তী দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না।

রোববার রাতে করাচি কিংসের বিপক্ষে চার উইকেটের পরাজয়ের ম্যাচে বলের আকৃতি পরিবর্তনের অভিযোগে দোষী সাব্যস্ত হন ফাখর জামান। বিষয়টি নিয়ে শুনানি শেষে ম্যাচ রেফারি রোশন মাহানামা সিদ্ধান্ত দেন যে, ফাখর বল টেম্পারিং করেছেন এবং পিএসএলের আচরণবিধির ৪১.৩ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন।

প্রথমবারের মতো লেভেল-৩ অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় নিয়ম অনুযায়ী সর্বনিম্ন এক ম্যাচ থেকে সর্বোচ্চ দুই ম্যাচ নিষেধাজ্ঞার বিধান রয়েছে। ফাখরের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তিই প্রয়োগ করা হয়েছে, কারণ তিনি শুরুতে অভিযোগ অস্বীকার করেছিলেন, ফলে আনুষ্ঠানিক শুনানির আয়োজন করতে হয়।


ঘটনাটি সামনে আসে ম্যাচের শেষ ওভারের শুরুতে। তখন কিংসের রান তাড়া চলছিল। বলটি হারিস রউফের হাতে থাকার পর শাহিন শাহ আফ্রিদি ও ফাখর জামানের মধ্যে আদান-প্রদান হয়। 

এরপর অন-ফিল্ড আম্পায়ার ফয়সাল আফ্রিদি বলটি পরীক্ষা করতে চান এবং অন্য আম্পায়ার শরফদ্দৌলা ইবনে শহিদ সৈকতের সঙ্গে দীর্ঘ আলোচনার পর বলটি পরিবর্তনের সিদ্ধান্ত নেন। আম্পায়াররা মনে করেন বলটি টেম্পার করা হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানায়, শুনানিতে ফাখর জামানকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় এবং সেখানে শাহিন শাহ আফ্রিদি, দল পরিচালক সামিন রানা এবং টিম ম্যানেজার ফারুক আনোয়ারও উপস্থিত ছিলেন।

নিয়ম অনুযায়ী, লিখিত রায় পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে পিএসএলের টেকনিক্যাল কমিটির কাছে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে ফখরের।

এই নিষেধাজ্ঞার ফলে ফাখর জামান ৩ এপ্রিল মুলতান সুলতান্স ও ৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে লাহোর কালান্দার্সের ম্যাচে খেলতে পারবেন না, যা দলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

সময়ের আলো/এআর


  বিষয়:   পিএসএল  ফখর জামান 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: