বিয়ে করলেন আলোচিত শিশুশিল্পী লুবাবা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় মুখ, আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। অনেক আগেই শোবিজের গ্ল্যামার জগত থেকে বিদায় নেওয়া এ শিল্পী এবার

2026-03-31T22:59:37+00:00
2026-03-31T22:59:37+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
বিয়ে করলেন আলোচিত শিশুশিল্পী লুবাবা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১০:৫৯ পিএম 
সিমরিন লুবাবা। ছবি : সংগৃহীত
বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় মুখ, আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। অনেক আগেই শোবিজের গ্ল্যামার জগত থেকে বিদায় নেওয়া এ শিল্পী এবার জীবনের নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছেন। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই তার বিয়ের খবরটি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে লুবাবা জানান, তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।” 


এই পোস্ট প্রকাশের পরই ভক্ত ও নেটিজেনরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসিয়েছেন।

অন্যদিকে, পোস্টে ছবি প্রকাশ করলেও বর-কনের নিজেদের মুখ দেখাননি। সিমরিন লুবাবা তার বিয়ের খবর জানালেও পাত্রের বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। সে কারণে তার বিয়ে নিয়ে স্যোশাল মিডিয়ায় আলোচনা চলছে। অনেকেই পাত্রের পরিচয় জানার আগ্রহ প্রকাশ করেছে।

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   বিয়ে  শিশুশিল্পী  লুবাবা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: