মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরান এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে দেশটি পুনর্গঠনে অন্তত ১৫ থেকে ২০ বছর সময় লাগতে পারে।
বুধবার (১ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্পের দাবি, ইরানের সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস করা হয়েছে এবং দেশটিকে অনেকটা পেছনে ঠেলে দেওয়া হয়েছে।
তার ভাষায়, যুক্তরাষ্ট্র যা করেছে, তা কাটিয়ে উঠে পুনর্গঠনে দীর্ঘ সময় প্রয়োজন হবে।
তিনি আরও অভিযোগ করেন, ইরানের সামরিক শক্তি প্রায় সম্পূর্ণ ভেঙে পড়েছে।
তার মতে, দেশটির নৌবাহিনী, সেনাবাহিনী, বিমানবাহিনী, টেলিযোগাযোগ ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা, সবকিছুই কার্যত অকার্যকর হয়ে গেছে এবং নেতৃত্ব কাঠামোও ক্ষতিগ্রস্ত।
আলোচনার প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইরান আলোচনায় এলে ভালো, তবে তারা অংশ নিক বা না নিক, এ মুহূর্তে তা যুক্তরাষ্ট্রের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়।
/ইউএমএইচ