আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা আর্জেন্টিনার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আর্জেন্টিনা ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।বুধবার (১ এপ্রিল ২০২৬) দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত

2026-04-01T09:08:20+00:00
2026-04-01T09:17:14+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা আর্জেন্টিনার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৯:০৮ এএম  আপডেট: ০১.০৪.২০২৬ ৯:১৭ এএম
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস। সংগৃহীত ছবি
আর্জেন্টিনা ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। 

বুধবার (১ এপ্রিল ২০২৬) দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এই সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ১৯৯৪ সালে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে একটি ইহুদি কমিউনিটি সেন্টারে সংঘটিত ভয়াবহ হামলাকে। ওই হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জড়িত ছিল, যেখানে ৮৫ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হন। 

আর্জেন্টিনার দাবি, এই হামলায় হিজবুল্লাহকে সহায়তা করেছিল আইআরজিসি।


এর আগে, ২০১৯ সালে যুক্তরাষ্ট্র প্রথম দেশ হিসেবে আইআরজিসিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। পরবর্তীতে কানাডাও একই পদক্ষেপ নেয়। এরপর ২০২৫ সালে অস্ট্রেলিয়া এই তালিকায় যোগ দেয় এবং ২০২৬ সালের জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নও আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। সর্বশেষ এই সিদ্ধান্তে যুক্ত হলো আর্জেন্টিনা।

এছাড়া, সৌদি আরব ও বাহরাইনের মতো উপসাগরীয় কয়েকটি আরব দেশ আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে থাকে। 


/ইউএমএইচ



  বিষয়:   আইআরজিসি  আর্জেন্টিনা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: