কিশোরগঞ্জে ৩ সাংবাদিকদের বাসাসহ ২০টি বাড়িতে হামলা-ভাঙচুর

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ সাংবাদিকদের বাসাসহ অন্তত ২০টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ

2026-04-01T10:43:34+00:00
2026-04-01T10:44:58+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কিশোরগঞ্জে ৩ সাংবাদিকদের বাসাসহ ২০টি বাড়িতে হামলা-ভাঙচুর
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১০:৪৩ এএম  আপডেট: ০১.০৪.২০২৬ ১০:৪৪ এএম
সাংবাদিকদের বাসাসহ ২০টি বাড়িতে হামলা-ভাংচুর। ছবি : সময়ের আলো
কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ সাংবাদিকদের বাসাসহ অন্তত ২০টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় একটি মাইক্রোবাসও ভাঙচুর করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শহরের আখড়াবাজার পিটিআই দক্ষিণগলি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহরের নগুয়া ও আখড়া বাজার এলাকার দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলছিলো।
আরও পড়ুন

মঙ্গলবার রাতে নগুয়া এলাকার ৪০/৪৫ জনের একটি গ্রুপ বিভিন্ন অস্ত্র নিয়ে আখড়া বাজার পিটিআই গলিতে মহড়া দেয়। এক পর্যায়ে তারা গলির দুই পাশে বিভিন্ন বাসায় হামলা চালায়। তারা সময় টিভি স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ, স্টার নিউজের জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি এসকে রাসেলের ভাড়া বাসাসহ অন্তত ২০টি বাসার গেট ও দরোজা-জানালা কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে। একই সময় একটি বাসার সামনে রাখা একটি মাইক্রোবাস ভাঙচুর করে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুল কালাম ভূইয়া জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।

এএডি/


  বিষয়:   কিশোরগঞ্জ  সাংবাদিক  বাসা  বাড়ি  হামলা  ভাংচুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: