জ্বালানি ট্যাংকে ভয়াবহ আগুন, কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে সরকারি সংবাদ সংস্থা।বুধবার (১ এপ্রিল) কুয়েতের বেসামরিক উড়োজাহাজ চলাচল

2026-04-01T10:48:12+00:00
2026-04-01T10:48:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
জ্বালানি ট্যাংকে ভয়াবহ আগুন, কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১০:৪৮ এএম 
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা। সংগৃহীত ছবি
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে সরকারি সংবাদ সংস্থা।  

বুধবার (১ এপ্রিল) কুয়েতের বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বিমানবন্দরটি ইরানি ড্রোন হামলার শিকার হয়েছে। ফলে জ্বালানি ট্যাংকে ভয়াবহ আগুন ধরে গেছে।


কুয়েত নিউজ এজেন্সির (কুনা) প্রতিবেদনে বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বিমানবন্দরটি ইরান ও দেশটির সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর চালানো হামলার শিকার হয়েছে। 

হামলায় জ্বালানি মজুত করার ট্যাংকগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে মন্তব্য করে মুখপাত্র আবদুল্লাহ আল-রাজি বলেন, এর ফলে সেখানে বিশাল অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


/ইউএমএইচ



  বিষয়:   কুয়েত বিমানবন্দর  ড্রোন হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: