৮ ঘন্টার ব্যবধানে পৃথক দুই স্থানে ৬১৭৫ লিটার ডিজেল জব্দ, আটক ২

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুর সদর উপজেলার পৃথক দুটি গ্রামে অভিযান চালিয়ে ৬১৭৫ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় আবু সুফিয়ান (৪০) ও

2026-04-01T13:02:43+00:00
2026-04-01T13:02:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
৮ ঘন্টার ব্যবধানে পৃথক দুই স্থানে ৬১৭৫ লিটার ডিজেল জব্দ, আটক ২
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১:০২ পিএম 
মেহেরপুরে পৃথক দুই স্থানে ৬১৭৫ লিটার ডিজেল জব্দ। সংগৃহীত ছবি
মেহেরপুর সদর উপজেলার পৃথক দুটি গ্রামে অভিযান চালিয়ে ৬১৭৫ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় আবু সুফিয়ান (৪০) ও মোয়াজ্জেম হোসেন (৫০) নামের দুই মজুদদারকে আটক করা হয়। 

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করে প্রশাসন। 

আটককৃতরা হলেন, সদর উপজেলার ফতেপুর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে মোয়াজ্জেম হোসেন ও দক্ষিণ শালিকা গ্রামের সুরত আলীর ছেলে এবং ফারাবি ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু সুফিয়ান। 

অভিযান সূত্রে জানা গেছে, জ্বালানী সংকট নিরসনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন অভিযান পরিচালনা করছেন তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি স্থানে অভিযান চালানো হয়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রাম থেকে অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে রাখা ৮০০ লিটার ডিজেল উদ্ধার করে প্রশাসন। এ সময় অবৈধভাবে ডিজেল মজুদকারি মোয়াজ্জেম হোসেনকে আটক করা হয়। 


অপরদিকে, সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে ফারাবি ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু সুফিয়ানের বসতবাড়ি থেকে ২৭টি ব্যারেলে সংরক্ষিত প্রায় ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল উদ্ধার করা হয়। 

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অবৈধভাবে ডিজেল মজুদ করে তা বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করছিলেন। তবে অভিযানের সময় আটককৃতরা জ্বালানি মজুদের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ডিজেল জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে জ্বালানি মজুদের অভিযোগে নিয়মিত মামলা দায়ের পূর্বক আদালতে সোর্পদ করা হয়েছে। পাশাপাশি জ্বালানি তেলের অবৈধ মজুত ও ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি সতর্ক করেন।  


/ইউএমএইচ



 


  বিষয়:   মেহেরপুর  ডিজেল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: