জঙ্গল সলিমপুর এখন পুরোপুরি প্রশাসনের নিয়ন্ত্রণে : ঘোষণা ডিসির

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘদিনের ‘রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র’ হিসেবে পরিচিত সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্য ও জিম্মিদশা ভেঙে দেওয়া হয়েছে।মঙ্গলবার

2026-04-01T14:22:55+00:00
2026-04-01T14:25:15+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
জঙ্গল সলিমপুর এখন পুরোপুরি প্রশাসনের নিয়ন্ত্রণে : ঘোষণা ডিসির
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ২:২২ পিএম  আপডেট: ০১.০৪.২০২৬ ২:২৫ পিএম
জঙ্গল সলিমপুর পরিদর্শনে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘদিনের ‘রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র’ হিসেবে পরিচিত সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্য ও জিম্মিদশা ভেঙে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) জঙ্গল সলিমপুরে স্থাপিত আইনশৃঙ্খলা বাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শন শেষে এই ঘোষণা দেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জেলা প্রশাসক জানান, এই অভিযানের ফলে এলাকার প্রায় দেড় লাখ মানুষ দীর্ঘদিনের জিম্মিদশা থেকে মুক্তি পেয়েছে। গত ১৯ জানুয়ারি সন্ত্রাসবিরোধী অভিযানে র‍্যাবের ডিএডি মোতালেব সরকার নিহত হওয়ার পর প্রশাসন কঠোর অবস্থানে যায়। এরই ধারাবাহিকতায় গত ৯ মার্চ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসারসহ প্রায় ৪ হাজার সদস্যের এক বিশাল যৌথ অভিযান পরিচালিত হয়। কোনো প্রকার প্রাণহানি ছাড়াই এই সমন্বিত অভিযানের মাধ্যমে এলাকার পুরো নিয়ন্ত্রণ এখন প্রশাসনের হাতে।


পরিদর্শনকালে জেলা প্রশাসক দুর্গম পাহাড়ে দায়িত্ব পালনরত প্রায় দুই শতাধিক পুলিশ সদস্যের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিকূল পরিবেশে তাদের মনোবল চাঙ্গা রাখতে তিনি উপহার হিসেবে মিষ্টি ও তরমুজ নিয়ে যান। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের নিরাপত্তা ও বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

জঙ্গল সলিমপুরকে একটি আদর্শ ও উন্নত এলাকা হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসক বেশ কিছু পদক্ষেপের কথা জানান। তিনি বলেন, আলীনগর এলাকার বেহাল সড়ক সংস্কারে এলজিইডির মাধ্যমে দ্রুত কাজ শুরু হয়েছে। বিশুদ্ধ পানির জন্য ইতোমধ্যে দুটি ডিপ টিউবওয়েল বরাদ্দ দেওয়া হয়েছে। ক্যাম্পে দায়িত্বরতদের জন্য তাঁবুর পরিবর্তে দ্রুত টিনের ঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে। স্থানীয়দের জন্য শিক্ষা, চিকিৎসা ও উন্নত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন।

এই সময় ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, চট্টগ্রামের কোথাও কোনো সন্ত্রাসের অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না। জঙ্গল সলিমপুরের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করে একে একটি আধুনিক ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন র‍্যাব-৭, অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ মোহাম্মদ সেলিম, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি মোহাম্মদ আবদুল মতিন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) মোহাম্মদ ফখরুল ইসলাম প্রমুখ।

বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত আছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   জঙ্গল সলিমপুর  প্রশাসন  নিয়ন্ত্রণ  ডিসি  চট্টগ্রাম  সীতাকুণ্ড 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: