তালতলীতে টলি গাড়ি উল্টে চালকের মৃত্যু

তালতলী (বরগুনা) প্রতিনিধি

সারাদেশ

বরগুনার তালতলী উপজেলায় ইট-বালু, রড ও সিমেন্ট বোঝাই টলি গাড়ি উল্টে বেল্লাল (৩০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।বুধবার (৬ মার্চ)

2026-04-01T14:37:37+00:00
2026-04-01T14:37:37+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
তালতলীতে টলি গাড়ি উল্টে চালকের মৃত্যু
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ২:৩৭ পিএম 
দুর্ঘটনা কবলিত টলি গাড়ি। ছবি : সময়ের আলো
বরগুনার তালতলী উপজেলায় ইট-বালু, রড ও সিমেন্ট বোঝাই টলি গাড়ি উল্টে বেল্লাল (৩০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মার্চ) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের ছোটবগী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেল্লাল ওই এলাকার বাসিন্দা। তিনি জলিল পেয়াদার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বগি বাজার কাজি বাড়ি সংলগ্ন শহর রক্ষায় বেড়িবাঁধের উঁচু রাস্তা থেকে নিচে নামার সময় মালবোঝাই টলি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন চালক বেল্লাল।


প্রত্যক্ষদর্শী মো. আল আমিন জানান, হুমায়ুন কাজীর বাড়ির সামনে উঁচু রাস্তা থেকে নিচে নামতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা চেইন-কপ্পা ব্যবহার করে তাকে গাড়ির নিচ থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরে তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   তালতলী  টলি গাড়ি  চালকের মৃত্যু  বরগুনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: